রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে কোটি টাকার জাল নোটসহ কারখানা উদঘাটন : গ্রেফতার-২
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৮:৪৪ পিএম  (ভিজিট : ৩৮)
X

কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।তবে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।টেকনাফ উপজেলায় এক অভিযান চালিয়ে এক কোটি টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়ন এর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি।এ সময় জাল টাকা তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানার সন্ধান পাওয়া যায় এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে এক কোটি টাকার জাল নোট ছাড়াও উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, সোনালী ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত বিশেষ কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর টেকনাফ-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকিব তরফদার বলেন, ঈদকে কেন্দ্র করে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহের পরিকল্পনা করেছিল।বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানকে টার্গেট করে এসব নোট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের।স্থানীয়দের দাবি, আটক দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। 

বাইরে থেকে সাধারণ শ্রমিক মনে হলেও ভেতরে চলছিল জাল টাকা তৈরির গোপন কারখানা।জাদিমুড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহ বলেন, তারা এমন ভয়ংকর কাজে জড়িত থাকতে পারে—এটি কেউ ধারণাও করতে পারেনি। তাদের সন্দেহ, রোহিঙ্গা ক্যাম্পকেই মূল লক্ষ্য বানিয়েছিল চক্রটি।বিজিবি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলমান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝