রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩ মাস পর জেল গেটে ফের গ্রেফতার ইউপি চেয়ারম্যান রানা
মিজানুর রহমান, ( লালমনিরহাট)
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৩১)
X

দীর্ঘ এক বছর চল্লিশদিন কারাবাস খেটেও মুক্তি মিলল না লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানার। জামিনে মুক্তির পর পুনরায়  গতকাল সোমবার  লালমনিরহাট জেলা কারাগার ফটক থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন ও ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। কারাগার গেট থেকে বের হওয়ার পরপরই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আরো দুটি নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত মামলায়ও আদালত তাকে জামিন দেয়। 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুনরায় গ্রেফতার করে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হতে পারে।

পরিবারের লোকজন তার এই গ্রেফতারে হতাশা ব্যাক্ত করেন,সিরাজুল রানার কন্যা মনি রহমান জানায়, এক বছর চল্লিশ দিন কারাবন্দির পর আজ আমার বাবা মুক্তি পাবার পর পুনরায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় দেশে আইনের শাসন নেই এটি প্রমান করে। আমার বাবা শারীরিক ভাবে মারাত্মক অসুস্থ, উচ্চ রক্তচাপ, ডায়বেটিকস সহ নানা জটিল রোগে তিনি ভুগছেন।আমরা পুনরায় আদালতের স্মরনাপন্ন হবো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝