রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
থানা চত্বরে সারি সারি রাখা লাশ
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১১:৩৩ এএম  (ভিজিট : ৭২)
X

এবার ঈদযাত্রায় সাড়া দেশেই সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা অনেক বেড়েছে ।  এরমধ্যে রয়েছে  টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ থানা চত্বরে রাখা হয়েছে৷ সোমবার (২৫ মে) সকালে মরদেহগুলো উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়৷  সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে মরদেহগুলো থানা চত্বরে রাখা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এর আগে  আজ সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নওগাঁর মান্দা উপজেলাগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীতে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড এবং চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝