রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৮)
X

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো  একজন।

গতকাল রোববার উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এদুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ 

রোববার  সকাল ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান,  সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝