রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈশ্বরদীতে ছাগলের কারণে প্রাণ গেলো মানুষের
খাইরুল ইসলাম বাসিদ,পাবনা
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৫৯)
X

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিবেশীদের মধ্যে মারামারিতে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন সাহাপুর পুর্বপাড়ার মৃত আজু প্রামাণিকের ছেলে এবং আটক প্রতিবেশী আবুল বাশার মুন্সি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিহত মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সীর সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে আজ বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল গুরুতর আহত হোন। এসময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহ আবুল বাশার মুন্সিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝