বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজবাড়ীর প্রবীণ সাংস্কৃতিক সংগঠকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা এবং বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমানের উপর বখাটেদের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (২৪ মে) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী থিয়েটার ও জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরণী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মুনিরুল হক মুনির,বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

বক্তারা বলেন, আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও আতাউর রহমান রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের দুই স্তম্ভ। দীর্ঘ বছর ধরে তারা এই জেলার সংস্কৃতিচর্চা ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে আসছেন। এই দুই প্রবীণ ব্যক্তিত্বের উপর হামলা কেবল তাদের ব্যক্তিগত অপমান নয়, এটি সমগ্র সাংস্কৃতিক অঙ্গনের উপর আঘাত। 

বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার রাত দশটার দিকে রাজবাড়ী থিয়েটার কার্যালয়ে গানের স্কুল প্রতিষ্ঠা বিষয়ক সভা শেষে আসাদুজ্জামান চৌধুরী বাবলা তার সাথে থাকা আতাউর রহমানকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছিলেন। ঘুটঘুটে অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে শহরের বেড়াডাঙ্গা থেকে কাজীকান্দার পাশে চোরেপাড়া দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাদের পথরোধ করে টর্চলাইট জ্বালানোর কারণ নিয়ে তুই-তোকারি করে কথা বলে।

 প্রতিবাদ করতেই যুবকরা তাদের কিল-ঘুষি মারতে শুরু করে এবং দুজনের মুঠোফোন কেড়ে নেয়। পরে আরো পাঁচ-ছয়জন এসে তাদের মারধর করে। এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা মোবাইল ফিরিয়ে দিয়ে পালিয়ে যায়। অন্ধকারে কাউকে চেনা যায়নি বলে জানান ভুক্তভোগীরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝