অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে বিচার দাবি
রাজবাড়ী প্রতিনিধি

ইসমামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও বর্তমান চেয়ারম্যান ড.এম জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের এম ডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ, এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৪ মে) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন ইসলামি ব্যাংক রাজবাড়ী শাখার সাধারণ গ্রাহকরা।
মানববন্ধনে মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় রাজেন্দ্র কলেজের প্রাক্তন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক ডঃ মোঃ মতিউর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী,আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আ.দৈ/আরএস




















