বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বগুড়ায় ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক
বগুড়া প্রতি‌নিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৬৩)
X

বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। শনিবার (২৩ মে) বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

আটকরা হলেন- জয়পুরহাট জেলা পুলিশের সদস্য সাইদুর রহমান (৩২) ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান গত প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি বগুড়ায় ভাড়া বাসা নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো ব‌লেন, আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝