সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি
এনাম আহ‌মেদ, বগুড়া
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৫১)
X

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগনই পুলিশকে আইনী ক্ষমতা দিয়েছে। জনগনের টাকায় পুলিশের বেতন হয়। সুতরাং পুলিশের কাজ হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য। কে কিভাবে পুলিশে এসেছে তা দেখার দরকার নেই। 

দেশের শান্তি প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ । নিজেদের স্বার্থে সব সময় পুলিশকে আবার অপবাদও দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের সৃঙ্খলা একান্ত দরকার।

শনিবার বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নব-নির্মিত ভবন উদ্বোধনের পর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এবং  এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন। সুধী সমাবেশে মূখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

আইজিপি বলেন, সরকারের পরিকল্পনা মতে আইনশৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিযোগ আসবে না। শিল্পকারখানার উন্নতি হবে না। ফলে বেকারত্ব বাড়বে। সেই লক্ষ্যে পুলিশ একটি সুষ্ঠু সুন্দর নিরাপদ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমরা জনগনের সহযোগিতা চাই। অফিসিয়ালি বগুড়া থেকে কমিউনিটি পুলিশিং সমাবেশ করা হলো। এটা আমরা সারাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে দিব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়বো।

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে  উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বগুড়ার স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি কামরুজ্জামান মিয়া, আদমদীঘির থানার কমিউনিটি পুলিশিং ও বিটপুলিশিংয়ের আহবায়ক আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝