রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্রীড়াক্ষেত্রে রাজশাহীকে গৌরবময় অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৮৯)
X

ক্রীড়াক্ষেত্রে রাজশাহীকে আগের গৌরবময় অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শনিবার (২৩ মে) বিকালে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের সুগঠিত করে এবং মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে আজকের শিশুদের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল করে এবং প্রতিকূল অবস্থার মধ্যেও বড়ো হওয়ার স্বপ্ন দেখায়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজশাহীর খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের সরকারের সময় খুলে নেওয়া ফ্লাডলাইটগুলো দ্রুততম সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে। খুব শীঘ্রই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট এবং বিপিএল বা বিদেশি টেস্ট দলের সাথে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

মন্ত্রী আরো বলেন, জীবনে সফল হতে হলে আগে লক্ষ্য ঠিক করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে কঠোর অনুশীলন করতে হবে। রাজশাহীতে বিকেএসপি হওয়ার মাধ্যমে এখানকার প্রতিভাবান খুদে খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে। ভবিষ্যতে এই ধরনের বড়ো বড়ো ক্রীড়া আসর আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বালক গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছে পাবনার দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক গ্রুপে সেরা খেলোয়াড় হয়েছে নওগাঁ দলের আল সাফিউ এবং সর্বোচ্চ গোলদাতা পাবনা দলের বায়োজিদ।

বালিকা গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছে পাবনার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে সিরাজগঞ্জের কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ দলের রিমি খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা পাবনা দলের ফাতেমা খাতুন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝