রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী শিশুকে অমানবিক নির্যাতন
ফয়জুল ইসলাম জাহান, নোয়াখালী
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩৩)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাদকৃষির গাছ থেকে দুইটি আম পাড়ায় মো. আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

আজ শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাস টার্মিনালের সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম আজকের দৈনিককে বলেন, প্রায় ৬-৭ মাস আগে মানসিক ভারসাম্যহীন শিশু আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাস টার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন।

গত শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। 

পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দিলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নুরনবীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম আজকের দৈনিককে জানান, অভিযুক্তকে আটক করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ছেলে দুইটি আম পাড়ায় তাকে একটু বেশি মারধর করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝