রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৫)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধার ইয়াবার পরিমাণ ৯৯ হাজার ৯৪০ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা।

১১ বিজিবি সূত্রে জানা গেছে,  শুক্রবার (২২ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল করিম জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝