রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাটুরিয়ায় পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণ
আল মামুন, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ১৩১)
X

ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে লবণ বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার উপজেলা মডেল মসজিদ চত্তরে এই লবণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন বলেন, সাটুরিয়া উপজেলার ৯ টি ইউনিয়নে মাদরাসাসহ ২৬ টি প্রতিষ্ঠানে ১০ মেট্রিক টন লবণ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল বাসার সরকার, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন, যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজাসহ আরো অনেকে।

লবন বিতরনের সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, এ লবণ চামড়া সংক্ষণে কাজে ব্যাবহার করতে হবে। চামড়া যথাযথ সংরক্ষণ করতে হবে। আর এ লবণ অন্য কোন বাণিজ্যিকভাবে ব্যাবহার করলে তার বিরুদ্বে ব্যাবস্থা করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝