রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে দু’গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ১০
হাবিবুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ২৯)
X

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা ও  বালুচর বাজারের বণিক সমিতির  নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষর সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ  আহত হয়েছে  প্রায় ১০ জন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শুক্রবার (২২ মে) উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গরুর  হাটের ইজারা, বালুচর বাজারের বণিক সমিতির  নির্বাচন ও এলাকার  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে  শহীদ বাউল গ্রুপ ও  খোকন সরকার গ্রুপের  মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকাল দশটায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল সরকার (২৭)  আসফাক সরকার (৪৮)ও  হ্রদয় সরকার (২৫)   নামে তিনজন  টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।  গুরুতর আহত  টেটাবিদ্ধ  তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আদিপত্যকে কেন্দ্র করে মারামারি হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। 

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান,গরুর হাটের ইজারা ও আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝