রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মুখোশ মুখোর কারিগরি প্রদর্শণী
এনাম আহমেদ, বগুড়া
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৩১)
X

২০১৮ সালের বহুল আলোচিত একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে বগুড়ায় নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মন এর সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুখোশ মুখো। প্রায় পাঁচ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। সম্প্রতি শেষ হয়েছে সম্পাদনার কাজ।

চলচ্চিত্রটি প্রথমবারের মতো বগুড়ার দর্শকদের সামনে প্রদর্শন এবং তাদের মতামত ও সমালোচনা শোনার লক্ষ্যে ২৩ মে সন্ধ্যা ৬টায় বিশেষ কারিগরি প্রদর্শনীর আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। প্রদর্শনী অনুষ্ঠিত হয় মধুবন সিনেপ্লেক্স এ।

নির্মাতা সুপিন বর্মন জানান, মুখোশ মুখো মূলত একটি পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন, যা ২০১৮ সালের একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত। চলচ্চিত্রটিতে রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেন, চলচ্চিত্রটি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয়েছে। 

তাই উৎসবগুলোতে পাঠানোর আগে সাধারণ দর্শকের প্রতিক্রিয়া ও কারিগরি দিকগুলো পর্যবেক্ষণের উদ্দেশ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন। দর্শকের মতামত একজন নির্মাতার ভবিষ্যৎ কাজকে আরও সমৃদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।

চলচ্চিত্রটির অন্যতম বিশেষত্ব হলো এর অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সবাই বগুড়ার এবং পুরো কাজটিই বগুড়ায় সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিভান বাদল। এছাড়াও অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, সাজিদ, রবি, অভি, সবুজ ও রথি স্বাধীনসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার এবং সঙ্গীতায়োজনে হিমেল।

বর্মন ফিল্ম এর প্রযোজনায় এবং পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ'র পরিবেশনায় নির্মিত চলচ্চিত্রটিতে বিশেষ সহযোগিতায় রয়েছে ইন্টারনাল বাংলাদেশ। ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝