রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘রামিসার বিচার হবেই’, দেশবাসীকে ধৈর্য ধরতে বললেন প্রধানমন্ত্রী
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ৬৭)
X

মিরপুরে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের (৭) বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি শিশু রামিসার বাসায় অবস্থান করেন।

এ সময় তিনি রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘শুনুন, আপনি একটু ধৈর্য ধরবেন।

আমি ওপেনলি (প্রকাশ্যে) বলছি, আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবেই। আর আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রহমত করলে সব ঠিক হবে। মানুষ হিসেবে আমাদের যেটা করার, আমরা তা করবো। ইনশাআল্লাহ।’ এসময় রামিসার বাবা পাশে বসে থাকা বড় মেয়েকে দেখিয়ে বলেন, ‘আমার মেয়ে ১০ নম্বরে আইডিয়াল স্কুলে ক্লাস নাইনে পড়ে।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি চিন্তা করবেন না, ওগুলা ইনশাআল্লাহ সব হবে। আপনি যেহেতু আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমাদের পক্ষে যা করা সম্ভব সেটা ইনশাআল্লাহ আমরা করবো।’

পরে প্রধানমন্ত্রী রামিসার মায়ের দিকে তাকিয়ে বলেন, ‌‘আপনি কিছু বলবেন?’ কান্নাজড়িত কণ্ঠে রামিশার মা বলেন, ‘না, আমার স্বামী যা বলছে, এটাই আমার চাওয়া।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে যেটা করবো, সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে, এই অন্যায়ের সঙ্গে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। ইনশাআল্লাহ। এটা আমরা আগে করতে চাই। আপনাদের শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।’

রামিসার বড় বোনের দিকে ইশারা করে তিনি আরও বলেন, ‘ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছেন, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আশ্বাস দিয়ে বলেন, ‘এটার বিচারের ব্যাপার। তারপরও বলছি, ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যার চার্জশিট হবে ইনশাআল্লাহ।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝