রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাঠের পাশে অবৈধ বাজার ও দখল উচ্ছেদের নির্দেশ
মিরপুরে আকবরিয়া ঈদগাহ মাঠ উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৮:৫৯ পিএম  (ভিজিট : ৭৯)
X


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠের সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছনে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সাথে মাঠের পাশে অবৈধ মাছ বাজার ও অবৈদখল উচ্ছেদের নির্দেশ দেন। এছাড়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের খেলাধুলার সরঞ্জাম দেওয়ার ঘোষণা দেন তিনি।
 
আজ বৃহস্পতিবার (২১ মে) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিএনসিসি প্রশাসক এই নির্দেশ প্রদান করেন। ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাঠটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়।

জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,সংস্কার কাজের আওতায় মাঠে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী তৈরী , স্ট্রিট লাইট স্থাপন, একাধিক প্রবেশ গেট  নির্মাণ, ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মাঠটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও জানাজার নামাজ আদায়ের সুবিধাও রাখা হয়েছে।

 ডিএনসিসি প্রশাসক বলেন, “আমার জীবনের শৈশবের অনেক স্মৃতি এই মাঠকে ঘিরে। রাজনৈতিক জীবনের স্মৃতিও এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই মাঠকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

তিনি বলেন, “মাঠের চারদিকে অনুমোদনহীনভাবে মাছের বাজার বসে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজকের পর থেকে এখানে কোনো অবৈধ কাঁচাবাজার, মাছের বাজার বা ফুটপাত দখল করে ফুড কোর্ট বসতে দেওয়া হবে না। তিনি বলেন, আমি প্রশাসক হিসেবে নির্দেশ দিয়ে গেলাম, সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি বাস্তবায়ন করবেন এবং এলাকাবাসী সহযোগিতা করবেন।”

মাঠটি সারাদিন উন্মুক্ত থাকবে জানিয়ে প্রশাসক বলেন, এলাকার ছেলে-মেয়েরা এখানে খেলাধুলা করবে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, “ঢাকার প্রতিটি এলাকাতেই শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট রয়েছে। অনেক মাঠ দখল হয়ে গেছে বা অব্যবস্থাপনায় পড়ে আছে। এই মাঠ সংস্কারের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যা রক্ষা করতে সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, ফুটপাত দখল, অবৈধ ফুড কোর্ট ও মাছ বাজারের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এসব প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝