জাইকার সহায়তায় আধুনিক হবে যোগাযোগ খাত
নিজস্ব প্রতিবেদক

জাইকার সহায়তায় আধুনিক হবে বলে মন্ত্য করেছে ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে তাঁর দপ্তরে জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এসময় তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে রেলপথ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।বৈঠকে দেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন প্রকল্পে জাপানের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার নিরলস কাজ করছে। এই লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের অমূল্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জাইকার ধারাবাহিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামোগত রূপান্তরের প্রশংসা করে চলমান উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব বজায় রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেয়।
আ.দৈ/আরএস/এ এইচ এইচ




















