রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কবিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
ফয়জুল ইসলাম জাহান, নোয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৮:১৩ পিএম  (ভিজিট : ৬৭)
X

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিন বাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে)  উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমিন বাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বক্তারা আরো বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইজারাদার খলিলুর রহমান মানিক, বিএনপি নেতা আবুল কাশেম, ইসলামী আন্দোলন নেতা জাবের ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝