রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা
মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা)
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৩৭)
X

ভোলার লালমোহনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকালে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি মডেল একাডেমির হলরুমে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লিটন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এবং গণতন্ত্রকে দুর্বল করে। শক্তিশালী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ বা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। 
আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 বিতর্কের বিষয় ছিলো- দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য”। যে ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সেগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যলয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া মডেল একাডেমি ও গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বাশার ইবনে মোমিন ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইংরেজি রতন গাঙ্গুলী।

চুড়ান্ত পর্বে বিজয়ী হয় গজরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলকে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফকরুল আলম, সাধারণ সম্পাদক কুন্তুলা সিকদার, সদস্য হাফেজ ইমরান রাজিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝