রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী বাঁশখালীর এসআই জামাল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩৫)
X

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। এপ্রিল মাসে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। 

গতকাল বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসআই জামালের হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাসে বাঁশখালী থানার উপ-পরিদর্শক এসআই জামাল হোসেনের নেতৃত্বে ৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেলসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন। 

এছাড়া বিট এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। এসআই জামাল হোসেন বলেন, 'শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কারের সম্মান শুধু আমার নয়, ওসি স্যারসহ পুরো থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা সব সময় পুলিশের পাশে থেকে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ।'

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝