রাজবাড়ীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মীর সামসুজ্জামান সৌরভ, রাজবাড়ী

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা শিশু একাডেমিতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে "প্রকৃতি ও পরিবেশ" বিষয়ে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। চারটি গ্রুপের মধ্যে "ক গ্রুপে অনূর্ধ্ব ৮ বছর, "খ" গ্রুপে ৮ বছর থেকে অনূর্ধ্ব ১২ বছর, "গ" গ্রুপে ১২ বছী থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ৬০ জন শিশু অংশগ্রহণ করছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক মোঃ ইমরান হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আ.দৈ/আরএস




















