রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ
মীর সামসুজ্জামান সৌরভ, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:১১ পিএম   (ভিজিট : ৪৭)
X

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদে ঘরমুখো ও ঈদ পরবর্তী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ টি ছোট-বড় ফেরি ও ২০ টি লঞ্চ চলাচল করবে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, যাত্রীরা যেন ঈদের আগে বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারেন সে লক্ষ্যে ঈদের আগে পাঁচদিন ও পরে পাঁচদিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ফেরিতে উঠার সময় যাত্রীদের বাস থেকে নেমে যেতে হবে, এর জন্য যাত্রী সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। লঞ্চে লাইফ জ্যাকেট ও বয়া থাকতে হবে, লঞ্চে ভাড়া বৃদ্ধি করা যাবে না।দৌলতদিয়া ঘাট এলাকায় বাসের ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।দৌলতদিয়া ঘাটে স্ট্যান্ডবাই ৪ জন ফায়ার সার্ভিসের ডুবুরি অবস্থান করবে। এছাড়াও ঘাটের শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।পাশাপাশি কোন অপরাধ ঘটলে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট করবে।

এছাড়াও সভায় জানানো হয়, যাত্রীদের জন্য ওয়াশ ব্লক, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, দৌলতদিয়া বাইপাস সড়কে রাতে লাইটিং ব্যবস্থা, এছাড়াও ফেরিঘাটে যানজট এড়াতে পন্টুনে রিকশা ও ইজিবাইক না উঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় চুরি ও ছিনতাই রোধে যাত্রীদের সচেতন করতে ঘাট এলাকায় মাইকিং করা হবে। এছাড়াও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. আল-আমিন হোসেন আজকের দৈনিককে বলেন, দৌলতদিয়াতে আমাদের ৩,৪ ও ৭ নম্বর ঘাট প্রস্তুত আছে।পাশাপাশি ৫ নম্বর ঘাটটি আমাদের পুনঃনির্মাণ করা হয়েছে।

লঞ্চ মালিক সমিতির কার্যকরী প্রতিনিধি আব্দুর রশিদ মল্লিক আজকের দৈনিককে জানান, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১২ টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আজকের দৈনিককে বলেন, ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো রো, ইউটিলিটি ও কে টাইপ ফেরি সহ বহরে মোট ১৭ টি ফেরি থাকবে। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে ৩,৪ ও ৭ নম্বর সহ মোট ৩ টি ঘাট সচল থাকবে। এছাড়াও পানি বৃদ্ধি পেলে ৫ নম্বর ঘাট আমরা ব্যবহার করতে পারবো।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক বলেন, ঈদে ঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ট্রাফিক পুলিশ সবসময় নিয়োজিত থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন আজকের দৈনিককে জানান, গত ঈদে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেছে। তাই এবার ফেরিতে উঠার আগে যাত্রীদের বাস থেকে নেমে যেতে হবে।পন্টুনের ওপর ইজিবাইক ও অটোরিকশা রাখা যাবে না। ভাড়ার চার্ট দৃশ্যমান থাকবে। জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট করা হবে। তিনি আরো বলেন, সকলকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে।আমরা চাই আর কোন প্রাণ যেন ঝড়ে না যায়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝