রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০৯ পিএম   (ভিজিট : ৫৩)
X

বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।

কনফারেন্সে বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।

এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এর সভাপতিত্বে কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান, সিভিল জজ বাকেরগঞ্জ সাব্বির মো. খালিদ,সিভিল জজ বরিশাল সদর আরিফা আফরিন আঁখি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল সায়েম বরিশাল জেলা পুলিশ সুপার এ,জেড, এম, মোস্তাফিজুর রহমান,সিভিল সার্জন ডা. এস, এম, মঞ্জুর-এ-এলাহী,স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন)ডা. মো.মাহামুদহাসান,পাবলিক প্রসিকিউটর ও বরিশাল বার সভাপতি এডভোকেট মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ ইমন সহ বরিশাল জেলার সকল থানার ওসি, র‍্যাব-৮ এর প্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝