রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাগরপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসেন আল মনসুর
​টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ৭৪)
X

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে একমাত্র প্রতিযোগী হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন।

​ গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ও কৃতি শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মদের দেওয়া তথ্যমতে, নাগরপুর উপজেলায় মোট ৪০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি সরকারি এবং ৩৯টি বেসরকারি। এ বছর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়েছিল।

 নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর একক প্রার্থী হিসেবে আবেদন করায় যাচাই-বাছাই শেষে তাকেই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আল মনসুর-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

​পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম।

​অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝