রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
মনির মন্ডল, আশুলিয়া (সাভার)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ৪৬)
X

সাভারের আশুলিয়ায় বগাবাড়ী এলাকায় থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্টিলের চাপাতি, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল ​মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এর আগে ভোররাত ৩টার দিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তাররা হলো- ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. নাসির (২২), আশুলিয়ার গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম (৩৬), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মো. ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. বাবু (৩৫)। তারা সবাই আশুলিয়া থানা এলাকার বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া করে থাকেন।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানকালে এই ৪ পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি ধারালো স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করা হয়।

পুলিশ  জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বের ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

​এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝