বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে ভূমিসেবা মেলা উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪৫)
X

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানে দেশব্যাপী ভুমিসেবা মেলার ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে তেজগাঁও ভুমি ভবন থেকে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলা পর্যায়ের ভুমিসেবা মেলা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

 এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও তিন দিনব্যাপী  ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ১৯ মে থেকে ২১ পর্যন্ত ভুমিসেবা মেলার শুভ উদ্বোধন হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে প্রমুখ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝