রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মতিঝিলে শাপলায় গণহত্যার ভিডিও আলামত ট্রাইব্যুনালকে দেবে ইসলামিক টিভি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ গণহত্যার ঘটনার ভিডিও আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরবরাহ করবে বলে জানিয়েছেন ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।

আজ সোমবার (১৮ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শামস ইস্কান্দার বলেন, শাপলা চত্বরে হামলার সময় ইসালমিক টিভির ক্যামেরাম্যান, নিউজের টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার লাইভ সম্প্রচার চলছিল।

ঐদিন রাতেই সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোক এসে আমাদের অফিস প্রচুর ভাঙচুর করে, আমাদের ব্রডকাস্টের ইকুইপমেন্ট, কম্পিউটার, এডিটিং প্যানেলসহ অফিস তছনছ করে টিভি বন্ধ করে দেওয়া হয়। এসব ব্যাপারে চিফ প্রসিকিউটর জানতে চেয়েছেন। আমাদের কাছে যে যে আলামত আছে সেগুলো সেইফগার্ড করে রাখতে বললেন তিনি। প্রসিকিউটর যারা আছেন, তারা আমাদের থেকে কালেক্ট করে নেবেন এবং গুলা আমরা দিয়ে তদন্তে সহযোগিতা করবো।

ওইদিন ইসামলিক টিভির বিরুদ্ধে কি অভিযোগ ছিল, কেনো বন্ধ করা হয়? এর জবাবে শামস ইস্কান্দার বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা উসকানিমূলকভাবে ঘটনা দেখাচ্ছিলাম।

একটা লাইভ ইভেন্ট ঘটনা ঘটছে, এটাকে কিভাবে আপনি উসকানিমূলকভাবে প্রেজেন্ট করবেন? এটা তো সম্ভব না, ন্যাচারাল জিনিস ঘটছে। এটাকে আপনি ক্যামেরায় দেখাচ্ছেন, এখানে তো উসকানি দেওয়ার কোনো বিষয় নেই এবং আর বাকি চ্যানেলগুলো সেই সময় যা যা ব্রডকাস্ট করেছে, আমরা তা- তার চেয়ে কম করেছি, কারণ তখন আমাদের ইকুইপমেন্টস এত উন্নত ছিল না। মূলত পারিবারিক কারণে ইসলামি টিভি বন্ধ করা হয়েছিল।

শাপলা চত্বর মামলার সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, যদি প্রসিকিউশন চায় তাহলে সাক্ষ্য দিতে প্রস্তুত। ইসামলিক টিভির প্রতিনিধিরা যা দেখেছেন ন্যায়বিচারের স্বার্থে তা তুলে ধরা হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝