রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৩৫)
X

শেরপুরের  শ্রীবরদী উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার শ্রীবরদী সরকারি খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহ  অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুর-৩  আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

 উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক দাবার উদ্দিন সরকার রেজা, আবু রায়হান বাবুল চেয়ারম্যান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলসানা খাতুন, উপ-পরিদর্শক আল আমিন সহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, বিএনপি দলীয় নেতৃবৃন্দ, কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য চলতি বোরো  মৌসুমে শ্রীবরদী উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৭ টি অটো রাইস মিল থেকে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত  চলবে  এ সংগ্রহ অভিযান।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝