রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে বিরোধ
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৪০)
X

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ করা হয়েছে। পরিবহন শ্রমিকদের হটাৎ এ কর্মসূচিতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকেই শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর রাজশাহী থেকে কোনো বাস নির্ধারিত রুটে ছেড়ে যায়নি। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  গতকাল রোববার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়া নতুন এ কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে। তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে বাসের অপেক্ষায় থাকা একাধিক যাত্রী জানান, নির্ধারিত সময়ে বাসস্ট্যান্ডে এসে কাউন্টার বন্ধ পাওয়া গেছে। হঠাৎ বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। আসন্ন ঈদুল আযহার আগে এমন কর্মসূচিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। 
আরিফুল ইসলাম নামের এক ঢাকার যাত্রী বলেন, সকাল থেকে কাউন্টারে বসে আছি, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাবে এটা কেউ জানায়নি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল, এখন পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছি।রফিকুল শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ যাত্রীদের এভাবে ভোগান্তিতে পড়তে হবে কেন? বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না, অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।

শারমিন সুলতানা নামের এক যাত্রী বলেন, ছোট বাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। কখন বাস চলবে কেউ পরিষ্কার করে বলতে পারছে না। সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছে না।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের বিষয়টি জানার পর থেকেই তাদের সাথে অনেক বার কথা বলেছি। তাদের অনেকভাবে বুঝিয়েছি, এখন বাস বন্ধ রাখা যাবে না। সামনে ঈদ, লোকজন বাসায় যাবে, দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যেহেতু নতুন কমিটি ঘোষণা হয়েছে কিছুদিন যাক, আমরা নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতেছি।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝