সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এসময় হামলার ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। 

আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রশাসন ভবনের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাস্থ্যখাত মারাত্মক সংকটে পড়বে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ড্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. মোফাক্কুর ইসলাম বলেন, আজকের এই দাবিটা নতুন না। এই ধরনের ঘটনা ইতিপূর্বে বহুবার ঘটেছে। কিন্ত প্রশাসনিক যে ব্যবস্থা যেটা বলা হয়, এই রকম ব্যবস্থা নিব, ওই রকম ব্যবস্থা নিব, ওইটা ওই কথা পর্যন্তই। চিকিৎসকদের উপর যে মবতন্ত্র কায়েম করা হয়েছে, আমরা এর অবসান চাই। 

ড্যাবের রাজশাহী জেলা সেক্রেটারি ডা. মনোয়ার তারেক সাবু বলেন, আমরা চিকিৎসকরা দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছি বা সরকারের নিকট দাবি জানানো হচ্ছে। কিন্ত বিগত সময় সরকার ছিল, তারা এই দাবিটা বাস্তবায়ন করে নাই।

 তবে আমরা খুব আশাবাদী, বর্তমানে যেহেতু একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার অবশ্যই এই দাবিটা পূরণ করবে বলে আমরা মনে করি। এর পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, অবকাঠামো বৃদ্ধি, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা বাড়ানো, ঔষধপত্রের বৃদ্ধি এবং এক কথায় জনগণকে মোটিভেশনের মাধ্যমে আমরা এ সমস্য সমাধান করতে পারব বলে আশা করছি। 

এ সময় রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহুরুল হক, রামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক, জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস, রামেক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রীমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে একই দাবিতে পৃথক মানববন্ধন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনের রাজশাহী জেলা ও রামেক শাখার উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিএফ'র রামেক সভাপতি ডা. শফিকুল আলম, জেলা সভাপতি ডা. রেজাউল করিম, সেক্রেটারি ডা. এ কে এম রেজাওয়ানুল ইসলাম মারুফ, রামেকের হেমাটোলজি বিভাগীয় প্রধান ডা. মোর্শেদ জামান, রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, রামেক শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবিদ হাসান প্রমুখ।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝