রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ছাত্রাবাস থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৪৮)
X

যশোরের পুলিশ লাইন কদমতলা এলাকার স্বপ্নবিলাস ছাত্রাবাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে যশোর জেলা পুলিশের পিভিআই ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। নিহত ব্যক্তি ইব্রাহিম খলিল রিপন। তিনি চট্টগ্রামের পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকার শফিউল্লার ছেলে। পুলিশ জানায়, পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে অবস্থান করছিলেন তিনি।

ছাত্রাবাসের ম্যানেজার মিলন হোসেন জানান, রুম ভাড়া নেওয়ার সময় ইব্রাহিম নিজের নাম মুনসুর হোসেন বলে পরিচয় দেন। এছাড়া তিনি পাসপোর্ট অফিসে চাকরি করেন বলেও দাবি করেছিলেন। তবে রুম ভাড়ার সময় জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নানা অজুহাতে বিলম্ব করেন তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপারেশন মুমিনুল হক জানান, ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝