রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

বাংলাদেশি জাতীয়াতাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দেশের যেকোনো ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারই সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৭ বছর ধরে যে মিথ্যা প্রোপাগান্ডা ও ইতিহাস বিকৃতি করা হয়েছে, তা রুখে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সত্য ইতিহাস তুলে ধরতে হবে।

 আজ রোববার চট্টগ্রামের কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয় তাহলে বাংলাদেশি জাতীয়াতাবাদের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের আত্মিক স্বাধীনতা দেননি, তিনি বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক ও সার্বভৌমত্বের স্বাধীনতা ফেরত দিয়েছেন। আজকের অর্থনীতির তিনটি প্রধান স্তম্ভ- কৃষি, গার্মেন্টস এবং শ্রম রপ্তানি খাতের মূল প্রবক্তাই হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহান নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোদিন অন্যায়ের সাথে আপস করেননি। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে তাঁরা জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন বলেই দেশবিরোধী শত ষড়যন্ত্রের পরেও দেশের মানুষ দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। 

জেল হত্যা মামলার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, ৩রা নভেম্বর থেকে গৃহবন্দী থাকা সত্ত্বেও শহীদ জিয়াকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছিল। এই ধরনের মিথ্যাচার থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পিআরইউ-এর মতো আরো বেশি সংগঠন দরকার যারা সত্য ইতিহাস তুলে ধরবে।

অনুষ্ঠানে পিআরইউ-এর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অতিথিদের সাথে নিয়ে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের ‘অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এর আগে গতকাল নৌপরিবহন প্রতিমন্ত্রী  মোঃ রাজীব আহসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সাথে নিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে চলমান মহেশখালসহ কয়েকটি খালের ড্রেজিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীগণ খালের বিদ্যমান ড্রেজিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন বর্ষা মৌসুমে নদীমুখ ভরাটের কারণে চট্টগ্রাম নগরীতে যেন কোনো প্রকার জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

আ.দৈ/আরএস/এএইচএইচ



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝