রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সাব্বির
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৩১)
X

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) দুপুরে সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদেরকে এ  তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাব্বির বিন শামস ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাব্বির বিন শামসকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝