রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের আলোচিত ৫ হত্যা মামলার অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১১১)
X

গাজীপুরে এক নারী ও তার তিন সন্তানসহ পাঁচজনকে গলাকেটে হত্যার প্রধান সন্দেহভাজন এবং ওই নারীর স্বামী ফোরকানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  অর্ধগলিত মরদেহটি অভিযুক্ত ফোরকানেরই বলে নিশ্চিত করেছে গাজীপুর জেলা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নৌপুলিশের এসপি আলমগীর হোসেন। মরদেহটি গাজীপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী, নিহতের পরিবারের সদস্য ও মামলার তদন্ত কর্মকর্তা লাশটি ফোরকানের বলে ধারণা করেন। 

নৌপুলিশের এ কর্মকর্তা আরও জানান, তবে পুরোপুরি পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট অথবা লাশ অর্ধগলিত থাকায় সেটি না করা গেলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হবে।

গত শনিবার (৯ মে) সকালে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
তারা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন খানম (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) ও ছেলে রসুল মোল্লা (২৩)। এর মধ্যে শারমিন ফোরকান মোল্লার স্ত্রী। মীম, হাবিবা ও ফারিয়া তাদের সন্তান। রসুল মোল্লা নিহত শারমিনের ছোট ভাই। 

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হত্যার শিকার শারমিনের স্বামী ফোরকান। অবশেষে এক সপ্তাহ পর তার মরদেহ মিলল পদ্মায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এর আগে গত ১৪ মে পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেটি ফোরকানের বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। তবে পরে জানা যায়, মরদেহটি ফোরকানের নয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝