রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধোবাউড়ায় গাড়ি ভর্তি মাদকসহ কারবারী আটক
‎ধোবাউড়া( ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩৪)
X

‎ময়মনসিংহের ধোবাউড়ায় ১৩ বস্তা ভারতীয় মদসহ তিন মাদককারবারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ। ঈদকে সামনে রেখে ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ বস্তায় ৫৪৯ বোতল বিভিন্ন ব্যান্ডের মদসহ তাদের আটক করে। জব্দ মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১১ লক্ষ টাকা। আটক ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি রংপুর এবং একজনের বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাকিব, এএসআই শরিফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপ ভর্তি ১৩ বস্তা ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়।
 আটকরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম(২৭), তানজিমুল মন্ডল(২৩) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সাইদুল ইসলাম(৪২)।

‎এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,  মাদকবিরোধী জিরোটলারেন্স নীতি হিসেবে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকদের নামে মাদক আইনে মামলা রুজু করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আ. দৈ./কাশেম/  জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝