আলীকদমে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক গৃহবধূ মৃত্যু
বান্দরবান প্রতিনিধি

আলীকদমে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো(১৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী মৃত্যু হয়।
নিহত নারী- উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেওলা পাড়ার হংগ্রী মেয়ে।
আলীকদম স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, গত বুধবার সকালে হাম উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ওই গৃহবধূ মৃত্যু হয়।
স্থানীয়রা জানান , দুর্গমতার কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান ও পুষ্টি কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাছাড়া হাম মৃত্যু হলেও সে বিষয়ে স্বীকার করতে নারাজ স্বাস্থ্য বিভাগ। নানা অজুহাতে ডায়রিয়া কিংবা অনান্য রোগে আক্রান্ত বলে অজুহাত দেখিয়ে এড়িয়ে যান সংশ্লিষ্টরা।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, সকালে হাম ও ডায়রিয়া আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। এই পর্যন্ত ছয়জন মারা গেছে। মরদেহটি গ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ জানিয়েছে, হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়।
আ.দৈ/আরএস




















