রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে নিয়োগের দুই ঘণ্টার মধ্যেই ভিসি সিদ্ধান্ত বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১০০)
X

দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা পেরোনোর আগেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেরোবির ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মের ৩৭.০০.০০00,079.11.181. ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯,১১,১৮১,২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।

এর আগে এই স্মারকে তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আনিসুর রহমান আওয়ামী লীগের এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় নিয়োগটি নিয়ে বিতর্ক দেখা দেয়। এরপর তার নিয়োগ বাতিল করা হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝