কক্সবাজারে ইমাম ও মাদ্সারা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া ও উখিয়া উপজেলায় পৃথক ঘটনায় এক মসজিদের ইমাম ও এক মাদ্সারা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনাকেই ঘিরে স্থানীয় এলাকাগুলোতে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় মসজিদ সংলগ্ন নিজ কক্ষ থেকে মাওলানা মোহাম্মদ ইদ্রিস নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম জানান, দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















