রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
মনির মন্ডল, আশুলিয়া (সাভার)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩৮)
X

এবার দেশীয় পশু দিয়ে কোরবানি হবে বাংলাদেশে, এ উপলক্ষে ১ কোটি রেশিও পশু তৈরি রয়েছে বলে জানান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি আরো বলেন বিগত সরকার কৃষিবান্ধব ছিলেন না, কিন্তু বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব সরকার।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। 

এসময় প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরো বলেন, 'লক্ষ্যমাত্রা থেকে অধিক প্রস্তুতি আছে আমাদের। বাংলাদেশের যে পরিমাণ গরু-ছাগল ভেড়া কোরবানির জন্য প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়াও কোরবানি উপলক্ষে সরকার কোন পশু আমদানি করবে না। 

পাশ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পশু যেন না আসে, এ বিষয়ে বর্ডার গার্ড সহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে' বলেও জানান মন্ত্রী। 'এছাড়াও বর্ডার এলাকার জনগণকে  সতর্ক করা হয়েছে'। এ সময় তিনি আরো বলেন, 'এ সরকার কৃষি বান্ধব সরকার এবং আমরা মনে করি কৃষকের অর্থনৈতিক ডেভেলপ হলে দেশর ডেভলপ হবে। যার কারণে আপনারা দেখবেন আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নিয়েছি কৃষকদের উন্নয়নে।

 এজন্য সরকারের নেয়া উদ্যোগ ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই সব কিছুই কৃষকদের জন্যই করা হয়েছে'। 'অতীতে যারা সরকারি ছিলেন তারা কেউ কৃষি বান্ধব ছিল না বর্তমান সরকার শতভাগ কৃষি বান্ধব সরকার। সুতরাং কৃষিকে ডেভলপ করার জন্য যেখানে যে ধরনের সমস্যা আছে সে সমস্যা দ্রুত সময়ের ভিতর সমাধান করা হবে'। 

'আমরা চাচ্ছি কত কম দামে গরু লালন পালন করা যায় এবং কত উন্নত জাতের ঘাস উৎপাদন করা যায় এ বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে'। 'বিএলআরআই তে এই বিষয়গুলোই আমি আজকে দেখতে এসেছি'।

দুপুরে বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা শুরু হয়ে বিকেলে শেষ হয়। সভায় কর্মশালায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, মো. দেলোয়ার হোসেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝