রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গারি গোডাউনে অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৫২)
X

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে বারোটার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস এর অফিসের বিপরীতে অবস্থিত বড় আকারের একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছোট্ট মিয়া। 

অগ্নিকান্ডের  খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  এদিকে, অগ্নিকান্ড নির্বাপন কাজের জন্য কুমিল্লা সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে কয়েক কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত ছোট্ট মিয়া জানান, রাত ১২টার দিকে তার ভাঙারি গোডাউনে চারদিকে আগুন লেগে যায়। ভিতরে থাকা দুইজন দ্রুত বের হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টার আগুনে তার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফারুক আহমেদ বলেন, আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝