রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমআরও’র সাময়িক সনদ বাতিলাদেশ প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৫৭৯)
X

গণহারে সাময়িক সনদ বাতিল, বাতিলকৃতদের বাতিল আদেশ প্রত্যাহার ও ঋণস্থিতির অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারনের দাবি জানিয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সাময়িক সনদ বাতিল প্রিতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার (১৪ মে) আগারগাঁও এম আর ভবনের সামনে আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। 

মানব বন্ধনে প্রতিরোধ কমিটির আহবায়ক আব্দুল আলিম জানান, এই প্রতিরোধ কমিটি মূলত সাময়িক সনদপ্রাপ্ত ক্ষুদ্র অর্থায়নকারি প্রতিষ্ঠানদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি কর্তৃক জারিকৃত সার্কুলারের শর্ত মেনে বিভিন্ন সংস্থা আবেদন করে থাকে। 

এমআরও কর্তৃক পরিদর্শনের সন্তোষজনক রিপোর্টের প্রেক্ষিতে সাময়িক অনুদোমন প্রদান করা হয়। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, চুড়ান্ত অনুমোদনের লক্ষ্যে প্রতিষ্ঠান পরিদর্শন করে সামান্য সমস্যার কারণ দেখিয়ে সাময়িক অনুমোদন বাতিলের মহোৎসবে নমেছে এমআরও। প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে দেশ ও জাতির কল্যানের জন্য। 

প্রতিরোধ কমিটি নন প্রফিট অর্গানইজেশনের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। এখানে চাকরির সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র নিরসনের লক্ষ্যে সাধারন জনগনের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে। 

মানব বন্ধনে বক্তারা জানান, দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে ৫ আগস্ট পরবর্তী যেসব প্রতিষ্ঠানের সাময়িক সনদ বাতিল করা হয়েছে তাদের বাতিলাদেশ প্রত্যাহরসহ গণহারে বাতিলের মনোভাব পরিহার এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারি সকল প্রতিষ্ঠানের ন্যুনতম ঋনগ্রহীতা ও ঋণস্থিতির অভিন্ন লক্ষমাত্রা র্নিধারন সম্পর্কিত চিঠি আগামী ১৮ মের মধ্যে বাতিলের ঘোষনা প্রদানের দাবি জানানো হয় মানব বন্ধন কর্মসুচিতে। পাশাপাশি এই সেক্টরের স্থিতিশীলতা বজায় রেখে কাজের সুযোগ সৃষ্টির দাবি জানান বক্তারা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝