রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারের ইশতেহার নিয়ে ঝালকাঠি জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৩২)
X

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে ঝালকাঠি জেলা তথ্য অফিস সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে। গতকাল বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা সরকারের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন। এসময় তিনি সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খননের অগ্রগতি ব্যাপক প্রচারের লক্ষ্যে তুলে ধরেন।
 
অনুষ্ঠানে অংশ নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, বর্তমান সরকার ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেখানে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। 

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়। 

সরকার গঠনের পর থেকেই এসব কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। 
অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝