খাল খননের ফলে পানি সঠিকভাবে প্রবাহিত হবে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন এটি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রকম সুফল পাওয়া যাচ্ছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙ্গবে না। এটা কৃষকের জন্য উপকারী। এতে কৃষি ও মৎস্য সুফলসহ পরিবেশ বান্ধব হবে। এসময় তিনি আরো বলেন, খাল খননের পর এলাকাবাসী যেন তা দেখে রাখে। যাতে মাটি এবং ময়লা আবর্জনা দিয়ে ভরাট না হয়।
গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে জাতির সামনে অঙ্গিকার করেছিল আমরা ক্ষমতায় আসলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। সেটারই অংশ হিসেবে আজকে খাল খনন করা হয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন এই গুলো খনন কিংবা পুনঃখনন করা হয় নি। এবার আমাদের রাজনৈতিক অঙ্গিকার ছিল খাল খনন সেই রাজনৈতিক অঙ্গিকার বাস্তবায়নের মধ্য দিয়ে খাল গুলো খনন এবং খালের মুখগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।
খাল খনন কর্মসূচি পাশাপাশি উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা বাহিরশিমুল রাস্তা পাকাকরণসহ ৪ টি রাস্তার উদ্বোধন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ -৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতুল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আ. দৈ./কাশেম/ জাকির




















