রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদক সেবন বা কারবারে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৮:১৯ পিএম  (ভিজিট : ৮৬)
X

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, কোনো পুলিশ সদস্য মাদক সেবন বা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস–এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা ধরে রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, দেশের যুবসমাজ ও ভবিষ্যতের জন্য মাদক একটি বড় হুমকি, তাই মাদকবিরোধী কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে মাদক–সংশ্লিষ্ট অভিযোগে জড়িত কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান পরিষ্কার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আলী হোসেন ফকির আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আইজিপির মতে, বাহিনীর সদস্যদের ইতিবাচক অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝