রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ত্রিশালের বাতাসের ধূলিকণায় কবি নজরুলের পদচিহ্ন পাওয়া যাবে ...সংস্কৃতিমন্ত্রী
হারুন অর রশীদ,ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২১৬)
X

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সেক্সপেয়ারের জন্মদিনের মূল অনুষ্ঠান তার জন্মভুমিতেই হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী তার স্মৃতি যে জায়গায় সেখানেই হয়েছে। কবি ত্রিশালের আকাশে বাতাসে, ধূলিকণায় কবি নজরুলের পদচিহ্ন এখনো পাওয়া যাবে, ডিএনএ টেস্ট করলেও সে প্রমাণ মিলবে। কবির বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশাল।

 প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও যেহেতু একাধিকবার কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালে করেছেন এবং এখানে এসেছেন। বেগম জিয়ার সন্তান তো এখানে আসবেনই।

প্রধানমন্ত্রীর ত্রিশাল আগমন ও জাতীয় পর্যায়ে পাঁচদিনব্যাপি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল সোমবার (১১ মে) প্রাক-প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, গত সাড়ে ১৭ বছরে সংস্কৃতিসহ সব অঙ্গণ কুলষিত হয়েছে। সংস্কৃতির হারানো গৌরব পুণরুদ্ধার করতে হবে। ত্রিশালের মানুষও ভাগ্যবান। জাতীয় কবি এখানে ছিলেন বলে আজকে ত্রিশাল জাতীয় মর্যাদায় উঠে গেছে। ত্রিশালের বিশাল পরিবর্তন হবে এবং এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুজ্জামান কনফারেন্স হল রুমে আয়োজিত সভায় জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ডাঃ মাহবুবুর রহমান লিটন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স।  

সভা শেষে অতিথিরা নজরুল মঞ্চ, কবি নজরুলের বাল্য বিদ্যাপিঠ নজরুল একাডেমিসহ কবির বাল্য স্মৃতিবিজড়িত স্থান সমূহ পরির্দশন করেন।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝