রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড্রাইভিং লাইসেন্স হারাতে পারেন যেসব কারণে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৬৬)
X

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের জন্য কঠোর ও নতুন ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে চার চাকার যানবাহনের চালকরা সড়ক আইন লঙ্ঘন করলে শুধু জরিমানা নয়, তাদের ড্রাইভিং লাইসেন্সেও যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। মোট ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স বাতিল বা স্থগিত হবে।

নতুন এই ব্যবস্থায় ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য নির্ধারিত পয়েন্ট কাটা হবে। আগে মামলা হতো মূলত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে, যার দায়ভার নিতেন মালিকরা। এখন অপরাধের সরাসরি প্রভাব পড়বে চালকের ব্যক্তিগত লাইসেন্সে।

ডিএমপির তথ্যমতে, গত দুই মাসেই হাজারের বেশি চালক ডিমেরিট পয়েন্ট হারিয়েছেন। ট্রাফিক বিভাগ বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য শুধু শাস্তি নয়, বরং চালকদের আরও সচেতন ও আইন মেনে চলতে উৎসাহিত করা। তবে পয়েন্ট হারানোর পর আপিলের সুযোগ থাকছে। কোনো চালক টানা ছয় মাস ট্রাফিক আইন মেনে চললে দুই পয়েন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ কার্যকর করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, সড়কে লেনভিত্তিক শৃঙ্খলা এবং ব্যাপক সচেতনতা জরুরি। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝