রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সামুদ্রিক নিরাপত্তায় ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রয়োজন : নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৩৯)
X

সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজন বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আজ সোমবার (১১ মে) সকালে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’-এর-২৫তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান বলেন, বিশ্বের অন্যান্য মেরিটাইম রাষ্ট্রসমূহের ন্যায় বাংলাদেশেও ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠা করা জরুরি। এটি প্রতিষ্ঠিত হলে তা দেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডের সমন্বয় সাধন ও একটি জবাবদিহিমূলক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এই উদ্যোগ বাণিজ্যিক ও অন্যান্য সমুদ্রগামী জাহাজসমূহের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা যেমন শক্তিশালী করবে, তেমনি আমাদের উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা ও সুনীল অর্থনীতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশনস) এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক এবং সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি সদস্য ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সদস্যরাষ্ট্র : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 

সহযোগী ও পর্যবেক্ষক : অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ সহায়তা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্য রাষ্ট্রসমূহ তাদের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এই প্ল্যাটফর্মে উপস্থাপন করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রসীমায় হাইড্রোগ্রাফিক জরিপ ও মানচিত্র তৈরির মাধ্যমে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝