রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১০৪)
X



ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
গতকাল শনিবার (৯ মে) বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের লাশ ফেরত দেয় বিএসএফ। মুরসালিন (২০) কসবা উপজেলার সীমান্তবর্তী ধ্বজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে ও নবীর  হোসেন কসবার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে ।
 
বিজিবি জানায়, গত শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫জন বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের-৪৯ ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি ছুঁড়ে। 

এ সময় মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হয়। পরে বিএসএফ আহত দুইজনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 
সুলতানপুর ৬০-ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফ বিএসএফর গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা আজকের দৈনিককে বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ দুটি বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝