রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩৬)
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং ট্রেন দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (৯ মে) বিকেলে শহরের আজাদী ময়দানে বিআরইএলের কার্যালয়ে নিহতদের স্বজনদের হাতে এ সহায়তা তুলে দেন দলের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য  মোঃ নূরুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদি আরব শাখার আমীর আজাদ সোবহানী, জেলার নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা আমীর প্রফেসর হেলাল উদ্দিন, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমির কাজী ফরহাদ জামিল রুপু, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সুলতান মাহমুদ,কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, ট্রেন দূর্ঘটনায় নিহত আবু তালহার মা মাহমুদা ফেরদৌসী,দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহতের পরিবারের সদস্য লাবনী আক্তার, সড়ক দূর্ঘটনায় আহত লালন প্রমূখ বক্তব্য রাখেন।

জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং ট্রেন, বাস দূর্ঘটনা ও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬ সহ মোট ১৫ জনের হাতে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় জেলার বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান, জেলা সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারী শরিফ মিয়া,পৌর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি আবু তাহের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫শে মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে মোট ২৬ জন নিহত হয়।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝